৪৭তম বিসিএস থেকে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়ার বিধান কার্যকর হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন। গতকাল শনিবার পিএসসি সংস্কারে চাকরিপ্রার্থীদের ৮ দফা দাবির বিষয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছে পিএসসি। সেখানে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা এবং প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করার বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীদের দাবি ছিল ৪৫তম বিসিএস থেকে ভাইভার নম্বর ১০০ করতে হবে। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্ক প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম দুই মাস আগে পরীক্ষার রুটিন ঘোষণা করা হবে।