আরও পড়ুন
নতুন পোপ কীভাবে নির্বাচিত হন
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্বনেতাদের শোক
উপভোগ করতেন ট্যাঙ্গো নাচ, ফুটবল, ছিলেন বার বাউন্সার, কীভাবে হলেন পোপ
হেডলাইন: কে হতে পারেন নতুন পোপ
রয়টার্স, ভ্যাটিকান সিটি
পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে সারা বিশ্বে আগ্রহ দেখা যাচ্ছে। কয়েক শতাব্দী ধরে চলে আসা এক জটিল প্রক্রিয়া মেনে অতিগোপনে নতুন পোপ নির্বাচন করা হয়। নতুন পোপ নির্বাচনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা শিগগিরই ভ্যাটিকান সিটিতে যাবেন। তবে, নির্দিষ্ট তারিখ এখনো জানা যায়নি। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাঁরা সিটির সিস্টিন চ্যাপেলে ভোটাভুটিতে অংশ নেবেন, যা কনক্লেভ বা একান্ত বৈঠক নামে পরিচিত।
কে নতুন পোপ নির্বাচিত হতে যাচ্ছেন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা বেশ কঠিন। এরপরও এই গুরুদায়িত্ব কার কাঁধে যাচ্ছে, তা নিয়ে কিছু অনুমান করা যায়।



