এবারের প্রিমিয়ার লিগের ম্যাচে হার্ট অ্যাটাক হয় তামিমের। তার আগ পর্যন্ত প্রিমিয়ার লিগে তামিম খেলেছেন মোহামেডান ক্লাবের হয়ে, দলটির নেতৃত্বও দিয়েছেন। আজ আবাহনীর বিপক্ষে মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতেই মিরপুরে হাজির হন তামিম।
দুপুরের পর নিজ গাড়িতে মিরপুরে আসা তামিম শুরুতে প্রেসিডেন্ট বক্সে যান। সেখান থেকে নিচে মোহামেডানের ড্রেসিংরুমে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে দেখা করেন মোহামেডানের সতীর্থরাও। সবাই তামিমের স্বাস্থ্যের খোঁজখবর নেন।


