Last Updated:
Bollywood News: চারু জানান, মুম্বই ছেড়ে কন্যা জিয়ানাকে নিয়ে রাজস্থানের বিকানেরে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন তিনি। আর্থিক প্রতিকূলতার কারণেই সেখানে ফিরে অনলাইন ব্যবসা শুরু করেছেন বলেও দাবি করেন।

সম্প্রতি চর্চার শিরোনামে উঠে এসেছেন হিন্দি টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী চারু অসোপা। সম্প্রতি অনলাইনে তাঁকে জামাকাপড় বিক্রি করতে দেখা গিয়েছে। আর এই ভাইরাল ভিডিও সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেত্রী জানান, মুম্বই ছেড়ে কন্যা জিয়ানাকে নিয়ে রাজস্থানের বিকানেরে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন তিনি। আর্থিক প্রতিকূলতার কারণেই সেখানে ফিরে অনলাইন ব্যবসা শুরু করেছেন বলেও দাবি করেন। যদিও অভিনেত্রীর এই দাবি নস্যাৎ করে দিয়েছেন তাঁর প্রাক্তন স্বামী রাজীব সেন।
প্রসঙ্গত, কয়েক বছর আগে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের সঙ্গে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন চারু। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। এরপর ২০২১ সালে অবশ্য তাঁদের কোলে আসে কন্যাসন্তান জিয়ানা। কিন্তু তা সত্ত্বেও দাম্পত্যজীবনে সুখ আসেনি। যার জেরে ভেঙেছে তাঁদের সংসার। ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। এদিকে অভিনেত্রীর সাম্প্রতিক সিদ্ধান্ত রীতিমতো চমকে গিয়েছে ভক্তদের। অনেকেই চারুর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তবে হিন্দুস্তান টাইমসের একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজীব সেন। চারুর দাবির সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি।
রাজীবের প্রশ্ন, “নিজের ভাই এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গে ক্রুজ ট্রিপে যেতে পেরেছে ও। আর এই ক্রুজ ট্রিপ কিন্তু যথেষ্ট খরচসাপেক্ষ। আর ও নিজেই সকলের টিকিটের দাম মিটিয়েছিল। তাহলে আর্থিক প্রতিকূলতার বিষয়টা আসছে কোথা থেকে?” রাজীবের আরও অভিযোগ, বিকানেরে রিয়েল এস্টেট সম্পত্তি খুঁজছে চারু। অভিনেত্রীর প্রাক্তন স্বামীর দাবি, “বিকানেরে একটি বাড়ি কেনার জন্য বাড়ি খুঁজছে চারু। কিংবা বাড়ি থাকতেও পারে ওর – যার জন্য প্রচুর টাকা লাগে। এমনকী লোন নিয়েও যদি কেউ বাড়ি কেনেন, তাহলেও সেটা সস্তা হয় না। এর পাশাপাশি ক্রুজে অবসরযাপন করতে যাচ্ছে আর ওর নিয়মিত শপিং তো আছেই। সেটা ওর ডেলি ভ্লগেই দেখা যাবে — যেখানে স্পষ্ট ভাবে দেখা যাবে যে, ওর কোনও আর্থিক প্রতিকূলতাই নেই। যাঁরা আর্থিক চাপের মধ্যে থাকেন, তাঁরা তো স্বপ্নেও সম্পত্তি কেনার কথা ভাবতে পারেন না।”
চারুর আর্থিক সঙ্কটের দাবি সংক্রান্ত প্রশ্ন তোলার পাশাপাশি কন্যা জিয়ানার সঙ্গে সাক্ষাৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন রাজীব। তাঁর অভিযোগ, বিকানেরে থাকাকালীন সন্তান জিয়ানার সঙ্গে দেখা করতে চেয়ে চারুকে মেসেজ করেছিলেন তিনি। অথচ সেই মেসেজের কোনও জবাব পাননি রাজীব। শুধু তা-ই নয়, চারুর নিজের ব্যক্তিগত বিষয় জনসমক্ষে প্রকাশ করারও বিরোধিতা করেছেন তিনি।
Kolkata,West Bengal
April 12, 2025 2:26 PM IST
Model’s Death: মাত্র ২৭ বছর বয়সেই শেষ হয়ে গেল সব… প্রয়াত বিপুল জনপ্রিয় পরমা সুন্দরী মডেল! বিরল রোগই কেড়ে নিল প্রাণ



