সোসিয়েদাদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল | চ্যানেল আই অনলাইন

সোসিয়েদাদকে হারিয়ে কোপা ডেল রে’র ফাইনালে রিয়াল | চ্যানেল আই অনলাইন

কোপা ডেল রে’র দ্বিতীয় সেমিফাইনালে নেমে দারুণ খেলা হয়েছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে। ম্যাচের একটা সময়ে দেখা গিয়েছিল পিছিয়ে পড়া রিয়ালের সুযোগ হয়তো সেখানেই শেষ। তবে বারবার এগিয়ে-পিছিয়ে যাওয়ার ম্যাচে ৮ গোলের ম্যাচে দুই লেগ মিলিয়ে শেষপর্যন্ত হাসিটা ধরে রেখেছে রিয়াল।

সান্টিয়াগো বার্নাব্যুতে এক গোলে এগিয়ে মাঠে নেমেছিল কার্লো আনচেলত্তির দল। ১৬ মিনিটেই সেই ব্যবধান সমান করেন সোসিয়েদাদের অ্যান্ডার ব্যারেনেটক্সিয়া। ৩০ মিনিটের সময় রিয়ালকে আবার এগিয়ে দেন ব্রাজিলিয়ান এন্ড্রিক। ৭২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে রিয়ালকে পিছিয়ে দেন ডেভিড আলাবা, তখন ২-২ সমতা বিরাজ করছিল।

;

৮০-৯০ মিনিটের মধ্যে রিয়ালকে আরও দুই গোল দেন স্প্যানিশ স্ট্রাইকার মিকেল ওরজাইবাল। ৮০ মিনিটে তার প্রথম গোলে সমতায় আসার পর ম্যাচে সোসিয়েদাদকে এগিয়ে দেন যোগ করা অতিরিক্ত সময়ের তিন মিনিটে। ৮৬ মিনিটে অরিলিও চুয়ামেনির গোলে সমতায় আসে রিয়াল মাদ্রিদ।

দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলের সমতায় শেষ হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এখানেই ম্যাচের চুম্বকাংশ অপেক্ষা করছিল। যোগ করা সময়ের প্রথমাংশে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোল হয়। খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট আগে গোল করেন অ্যান্টোনিও রুডিগার। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাতে মাঠে নামবে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।

Scroll to Top