এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নিয়ে আলোচনা উঠেছিল। বিশ্লেষকরা বলছিলেন এবার হয়তো অবসর নিয়ে ভিন্ন দিকে মনোযোগী হবেন ৩৬ বর্ষী মহাতারকা। সেটা হয়নি, উল্টো ২০২৭ সালে আফ্রিকায় হতে চলা বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিয়ে রাখলেন কোহলি।
আইপিএলের এক অনুষ্ঠানে গিয়েছিলেন কোহলি। তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? জবাবে বলেছেন, ‘পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’
;
২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ। দুবছর পর সেই আসরের সময় কোহলির বয়স হবে ৩৮। সবশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতার পরপরই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি।


