Last Updated:
টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিল ঋতুরাজের চেন্নাই।

চিপক: টসে জিতে প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠিয়েছিল ঋতুরাজের চেন্নাই। বলেছিলেন মাঠে আরও আগ্রাসী হতে চাই। কিন্তু, শুরু থেকেই আগ্রাসী দেখাল বেঙ্গালুরুকে। প্রথম ওভারেই খলিল আহমেদের বলে দুটি চার মারেন প্রাক্তন নাইট তারকা ফিল সল্ট। সল্টের ব্যাটিং থেকে রেহাই পেলেন না রবিচন্দ্রন অশ্বিন। এক ওভারে তিনি দিয়ে বসলেন ১৬ রান। কিন্তু, উইকেটের পিছনে ছিলেন ধোনি নুরের বল ফসকানো মাত্রই বিদ্যুৎগতিতে উইকেট ভেঙে দেন মাহি। ৩২ রানে ফিরে যান সল্ট। ভাল খেললেও ঋতুরাজের বলে ফিরে যান পাড়িক্কলও জাদেজার বল তুলে মেরেছিলেন পাতিদার। লোপ্পা ক্যাচ ফস্কান হুডা। সুন্দর শুরু করলেও বড় রান করতে পারলেন না কোহলি। নুরের বলে রাচিন রবীন্দ্রের হাতে ধরা দেন তিনি।
একেবারে শেষে অর্থাৎ ১৯তম ওভারে পাথিরানা দিয়েছিলেন ১রান। ২০তম ওভারে কারেনের বলে পর পর তিনটি ছয় মারেন টিম ডেভিড। ২০ ওভার শেষে স্কোর গিয়ে দাঁড়ায় ১৯৬/৭। চেন্নাইকে বেঙ্গালুরুর লক্ষ্য দিল ১৯৭।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
March 28, 2025 9:37 PM IST
Sourav Ganguly: এমন ঘটনা আগে ঘটেনি! পুলিশের দ্বারস্থ সৌরভের পরিবার, কী ঘটল গঙ্গোপাধ্যায় পরিবারে?