Fake Caste Certificate: কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাল ‘কাস্ট সার্টিফিকেট’ নিয়ে ভর্তির অভিযোগ,তৎপর অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর

Fake Caste Certificate: কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাল ‘কাস্ট সার্টিফিকেট’ নিয়ে ভর্তির অভিযোগ,তৎপর অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর

Last Updated:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ। বিশ্ববিদ্যালয় পিএইচডি ও বিএএলএলবি কোর্সের কয়েকজন পড়ুয়া ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ আসে

কলকাতা বিশ্ববিদ্যালয় জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ, খবরের জেরে তৎপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।Fake Caste Certificate: কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাল ‘কাস্ট সার্টিফিকেট’ নিয়ে ভর্তির অভিযোগ,তৎপর অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর
কলকাতা বিশ্ববিদ্যালয় জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ, খবরের জেরে তৎপর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর।

কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ। বিশ্ববিদ্যালয় পিএইচডি ও বিএএলএলবি কোর্সের কয়েকজন পড়ুয়া ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ আসে। তার পরেই কলকাতা বিশ্ববিদ্যালয় কাস্ট সার্টিফিকেট যাচাই করে  রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে চিঠি পাঠায়। সেই চিঠি পাওয়ার পরেই নড়েচড়ে বসল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। গত সপ্তাহেই সেই খবর জানিয়েছিল নিউজ ১৮ বাংলা।

নিউজ ১৮ বাংলার খবরের জেরেই এবার সংশ্লিষ্ট পড়ুয়াদের কাস্ট সার্টিফিকেট নিয়ে এসডিও-দের কাছে রিপোর্ট চাইল রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। অযথা সময় নষ্ট না করে দ্রুত রিপোর্ট দেওয়ার নির্দেশ রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে তৎপরতা শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে চলেছে। মোট ১৬জন পড়ুয়ার বিরুদ্ধে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ রয়েছে। যার মধ্যে একজন পিএইচডি পড়ুয়া, ১৫ জন বিএএলএলবি কোর্সের পড়ুয়া রয়েছেন। বিশ্ববিদ্যালয় কাছে ৪৫ জন পড়ুয়ার সম্পর্কে অভিযোগ থাকলেও এই ১৬জন পড়ুয়ার সম্পর্কে বিস্তারিত রিপোর্ট নেয় সংশ্লিষ্ট বিভাগগুলির থেকে।

সেই রিপোর্ট নেওয়ার পরেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে কাস্ট সার্টিফিকেটগুলি ভুয়ো না আসল তা যাচাই করার জন্য চিঠি পাঠানো হয়। বুধবারের খবরের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দেবাশীষ দাস জানান “ভর্তিকে কেন্দ্র করে কোনও দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, তার জন্য আমাদের কাছে অভিযোগ আসা মাত্রই আমরা ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টকে চিঠি পাঠিয়ে দিয়েছি। আমাদের নিয়মেই বলা রয়েছে, যদি কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনও দুর্নীতি হয় তা হলে, তার ভর্তি বাতিল হয়ে যায়। আমরা উত্তরের অপেক্ষায় রয়েছি। ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট পদক্ষেপ করেছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা উত্তর পেয়ে যাব। “

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/

Fake Caste Certificate: কলকাতা বিশ্ববিদ্যালয়ে জাল ‘কাস্ট সার্টিফিকেট’ নিয়ে ভর্তির অভিযোগ,তৎপর অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর

Next Article

Dhak : বাংলার ঐতিহ্যের ঢাক নিয়ে করতে পারবেন ডিগ্রি কোর্স! কোন বিশ্ববিদ্যালয়ে থাকছে এই সুযোগ, জানুন

Scroll to Top