নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়: মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়: মির্জা ফখরুল

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়।

বুধবার (২৬ মার্চ) সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

;

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটা অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, আমরা বার বার বলে আসছি যে, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না।

বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার এত বছর পরও কাঙ্ক্ষিত গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে যা দু:খজনক, তবে বিএনপি সেই সংগ্রাম চালিয়ে যাবে।

Scroll to Top