TMC: ‘হুইপ’ সত্ত্বেও গরহাজির একাধিক বিধায়ক ? কড়া সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি 

TMC: ‘হুইপ’ সত্ত্বেও গরহাজির একাধিক বিধায়ক ? কড়া সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি 

Last Updated:

হুইপ অমান্য করাকে কড়া ভাবেই দেখছে শাসক দল। রাজ্য বিধানসভায় সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দু’দিনে মন্ত্রী ও বিধায়কদের অনুপস্থিতি নিয়ে বিধানসভায় বৈঠক হল তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির

* হুইপ অমান্য করা বিধায়কদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটি TMC: ‘হুইপ’ সত্ত্বেও গরহাজির একাধিক বিধায়ক ? কড়া সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি 
* হুইপ অমান্য করা বিধায়কদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে শৃঙ্খলা রক্ষা কমিটি 

কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভার সদ্যসমাপ্ত বাজেট অধিবেশনের শেষ দু’দিনে বিধায়কদের হাজিরা নিশ্চিত করতে ‘তিন লাইনের হুইপ’ জারি করেছিল তৃণমূল পরিষদীয় দল। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সেই ‘হুইপ’ দলের সিংহভাগ বিধায়ক মেনে নিলেও, বৃহস্পতিবার তা মানেননি দলের বিধায়কদের এক বড় অংশ। বিধায়কদের অনুপস্থিতির বিষয়ে কড়া পদক্ষেপ করতে সোমবার বিধানসভায় বৈঠকে করলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও মুখ্য সচেতক নির্মল ঘোষ । আগামী ২৯ তারিখ বসছে তৃণমূলের পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি।

শৃঙ্খলায় কড়া তৃণমূল! ‘হুইপ’ সত্ত্বেও বিধানসভায় অনুপস্থিত ৫০ বিধায়ক। অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে পদক্ষেপ! পদক্ষেপের পথে শৃঙ্খলারক্ষা কমিটি। সোমবার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক।তৃণমূলের মুখ্য সচেতক-পরিষদীয় মন্ত্রীর বৈঠক হয় এই ইস্যুতেই। শৃঙ্খলার প্রশ্নে আপস করা হবে না। সোমবার আলোচনায় স্থির হয়েছে, হাজির না হওয়া বিধায়কদের ডেকে পাঠানো হবে। প্রত্যেককেই স্ব-শরীরে হাজির থেকে জবাব দিতে হবে।  বিধায়করা কীভাবে দলের শৃঙ্খলা ভাঙলেন? পরিষদীয় আচরণ যাঁরা মানলেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাই নেওয়া হবে।

চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহের শুরু থেকেই সকলকে ডেকে পাঠানো হবে। তৃণমূল শিবিরের অভিমত, বিধানসভার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন আচরণ একেবারেই বালখিল্যতা। দলের ‘হুইপ’ থাকা সত্ত্বেও বিধায়কদের এই অনুপস্থিতি শৃঙ্খলাহীনতার পরিচায়ক, যা দল মেনে নিতে চায় না। এমনকি দলের নেতারা মনে করছেন, কিছু কিছু বিধায়ক এটা অভ্যাসে পরিণত করেছেন। দলের শীর্ষ নেতৃত্ব এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চায়।

বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে তৃণমূল কংগ্রেস ১৯ ও ২০ মার্চ বিধানসভায় আসার জন্য ‘হুইপ’ জারি করেছিল। কিন্তু ১৯ মার্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির দিন প্রায় ২১৫ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। যদিও পরবর্তী দিন, ২০ মার্চ, ৯০ জনের মতো তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন অধিবেশন কক্ষে। এ ধরনের অনুপস্থিতির কারণ খুঁজতে নেমেছে শৃঙ্খলা  রক্ষা কমিটি ।

বাংলা খবর/ খবর/কলকাতা/

TMC: ‘হুইপ’ সত্ত্বেও গরহাজির একাধিক বিধায়ক ? কড়া সিদ্ধান্ত নিতে ২৯ তারিখ ফের বৈঠকে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি 

Next Article

Mamata Banerjee: ‘ব্রিটেনের সঙ্গে বাংলার সম্পর্ক আরও গভীর করতে উন্মুখ’…’সিগনেচার’ সাদা শাড়িতে রোদ ঝলমলে লন্ডনের রাস্তায় মমতা

Scroll to Top