Last Updated:
Alipurduar News: দোলের রাতে ভুটান সীমান্তবর্তী দলসিংপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের বেলায় দলসিংপাড়া নেপালি দুর্গা মণ্ডপ সংলগ্ন এলাকায় পূর্ণিমা লিম্বুর গোয়াল ঘরে আগুন লেগে যায়।

আলিপুরদুয়ার: দোল পূর্ণিমার রাতেই একটি ছোট্ট ভুলের কারণে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল ভুটান সীমান্তবর্তী এলাকার এক মহিলার গোয়ালঘর। ছ’টি গরুকে চোখের সামনে শেষ হতে দেখলেন তিনি। জীবিকায় বড় ধাক্কা খেলেন।
দোলের রাতে ভুটান সীমান্তবর্তী দলসিংপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের বেলায় দলসিংপাড়া নেপালি দুর্গা মণ্ডপ সংলগ্ন এলাকায় পূর্ণিমা লিম্বুর গোয়াল ঘরে আগুন লেগে যায়। এই ঘটনায় পুরো গোয়াল ঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গরুদের চিৎকার শুনে তাঁদের বাঁচানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে গোয়াল ঘর। এখনও গরুগুলির চিৎকার ভুলতে পারছেন না পূর্ণিমা লিম্বু। তিনি বলেন, “আমার অন্য কোনও জীবিকা নেই পশুপালন ছাড়া। গরুগুলিকে ভালবাসতাম। ওরা আমার আয়ের পথ ছিল, সারা দিনের সঙ্গী ছিল। কাল আগুন ধরে যাওয়ার পর থেকে এদিক থেকে ওদিক দৌড়েছি পারলাম না গরু গুলিকে বাঁচাতে।”
এলাকাবাসীরা দমকল কেন্দ্রে খবর দেয়। এরপর ঘটনাস্থলে জয়ঁগা দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন আসে। দমকল এবং এলাকার বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনে চার ঘণ্টা চেষ্টা চালিয়ে। দমকল কর্মীরা জানিয়েছে মশা তাড়ানোর ধূপ থেকে আগুন লেগেছিল।
অনন্যা দে
Kolkata,West Bengal
March 15, 2025 3:05 PM IST
Sikkim News: শুধু মুখে বলা নয়, কাজেও করে দেখাতে হবে! সিকিমে যা করলেন ডেনমার্কের দুই পর্যটক