Offbeat News: ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন

Offbeat News: ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন

Last Updated:

Offbeat News: পট শিল্প নিয়ে গবেষণা, সুদূর ইতালি থেকে পিংলা এলেন এক ইতালিয়ান দম্পতি।  ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরছেন বিদেশেও। এই গ্রামের প্রতিটি মানুষ যেন তার নিজের আত্মীয়, পরিবার সম।

X

Offbeat News: ইতালির মিলান থেকে পিংলার গ্রামে হাজির বিদেশি দম্পতি! কারণ জানলে অবাক হবেন

পটুয়াদের সঙ্গে কথা 

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ভারতীয় সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরছেন বিদেশেও। এই গ্রামের প্রতিটি মানুষ যেন তার নিজের আত্মীয়, পরিবারসম। প্রাচীন ইতিহাস জানতে, ভারতীয় কলার ঐতিহ্য ও পরম্পরাকে জানতে সুদূর ইতালি থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র গ্রামে এলেন এক ভারতীয় বংশোদ্ভূত ইতালিয়ান দম্পতি। তিনি ভারতে এলেই আসেন পিংলাতে, কখনও একা কখনও আবার একাধিক পড়ুয়াদের নিয়ে তিনি এসেছেন পিংলার নয়াগ্রামে।পটচিত্রের ধারা, সুদীর্ঘ ইতিহাস নিয়ে গবেষণা করছেন তিনি। এবারও ভারতে এসে তিনি ঘুরে দেখলেন নয়াগ্রাম, শুনলেন পটুয়াদের মুখে একাধিক গান, হাতে নিয়ে দেখলেন একাধিক পট।

পিংলার নয়াগ্রাম বিখ্যাত পটশিল্পের জন্য। পটুয়াদের রং তুলিতে এবং হাতের ছোঁয়ায় ফুটে ওঠে বিভিন্ন সামাজিক এবং পুরাণ কাহিনী, কখনও সচেতনতামূলক নানা বিষয়। গোটা একটা গ্রামের বেশ কয়েকশো মানুষ নির্ভর পটশিল্পের উপর। যাঁদের আয় উপার্জনের পথ পটের ছবি আঁকা। এই গ্রামে প্রতিদিন বহু পর্যটক আছেন এখানে, শুধু তাই নয় পর্যটকদের পাশাপাশি আসে পড়ুয়া, গবেষকরা। এবার পটশিল্প নিয়ে গবেষণার জন্য সুদূর ইতালির মিলান শহর থেকে এসেছেন এক দম্পতি। পটচিত্রের ইতিহাস বর্তমান প্রেক্ষাপট নিয়ে তাঁর গবেষণা।

ভারতীয় বংশোদ্ভূত ইতালির মিলানের বাসিন্দা উর্মিলা চক্রবর্তী। ২০১০ সাল থেকে তিনি পিংলার এই পটগ্রামে আসছেন। ইউরোপের একাধিক জায়গায় তিনি বিভিন্ন পটচিত্রের প্রদর্শনী করেছেন, লিখেছেন গবেষণাধর্মী নানা বই। প্রকাশ করেছেন একাধিক জার্নাল। শুধু তাই নয় বিভিন্ন পটচিত্র প্রকাশ করেছেন ইতালিতে। মানুষের কাছে তুলে ধরেছেন ভারতীয় সংস্কৃতি ও প্রাচীন কলাকে। প্রায় দশ বছর ধরে তিনি গবেষণা করেছেন পটচিত্রের বিষয়।

আরও পড়ুন : বলুন তো কোন প্রাণীর দুধ টুথপেস্টের মতো থকথকে বেশি ঘনত্বের জন্য? সঠিক উত্তর অজানা ৯৯%-এর কাছেই! আপনিও জানলে চমকে হাঁ হয়ে যাবেন!

প্রতিদিন বহু পর্যটকদের আনাগোনা হয় এই শিল্প গ্রামে। এবারেও এসেছেন ইতালির মিলান শহর থেকে। ফিরে গিয়ে লিখবেন একাধিক গবেষণাধর্মী লেখা। স্বাভাবিকভাবে প্রাচীন এই শিল্প, পিংলার নয়া গ্রামের শিল্পীদের রুচি এবং তাদের হাতের কাজ ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে।

Next Article

Toto Accident: একটা ধাক্কাতেই সব শেষ, শ্রাদ্ধের অনুষ্ঠানে এসে মৃত শিশু! আর কতদিন বেপরোয়া ভাবে চলবে টোটো?

Scroll to Top