Last Updated:
Shama Mohamed Congratulates Rohit Sharma On Victory: রোহিতকে একেবারে ‘ফ্যাট আনফিট ‘ যিনি বলেছিলেন, সেই কংগ্রেস অভিনেত্রী রবিবার ভারতের জয়ের পর বললেন, ‘হ্যাটস অফ…!’

নয়াদিল্লি: ২৫ বছর আগের হারের বদলা নিল ভারত। ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এ বার সেই কিউয়িদেরই হারিয়েই চ্যাম্পিয়ন হল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে আরও একটা আইসিসি টুর্নামেন্ট জয় ভারতের ৷ এই জয়ের পরেই সুর বদলে গিয়েছে কংগ্রেস নেত্রী শামা মহম্মদেরও ৷ রোহিতকে একেবারে ‘ফ্যাট আনফিট ‘ যিনি বলেছিলেন, সেই কংগ্রেস অভিনেত্রী রবিবার ভারতের জয়ের পর বললেন, ‘হ্যাটস অফ…!’
কংগ্রেস নেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে অধিনায়ক রোহিত শর্মাকে ‘‘হ্যাটস অফ’’ লিখেছেন। ফাইনালে ৮৩ বলে ৭৬ রান করায় ভারতীয় দলের অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন তিনি।
সম্প্রতি ভারত অধিনায়কের ফিটনেস নিয়ে সমালোচনা করেছিলেন কংগ্রেস নেত্রী। তিনি শর্মাকে একজন স্পোর্টসম্যান হিসাবে ফ্যাট বলে উল্লেখ করেছিলেন। তাকে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে “ভারতের সবচেয়ে ‘আনইম্প্রেসিভ’ অধিনায়ক” হিসাবেও বর্ণনা করেছিলেন তিনি। যা পরবর্তীকালে অবশ্য মুছে ফেলেন তিনি।
বিশ্ব ক্রিকেটে ফের নজির গড়ল ভারত। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও এল টিম ইন্ডিয়ার হাতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল ভারত। দেশবাসীর কাছএ যা এক গৌরবের সময়। টিম ইন্ডিযার এই জয়ের পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Kolkata,West Bengal
March 10, 2025 9:29 AM IST
‘অভিশাপ’ তাড়া করছে যে ক্রিকেটারকে… ফাইনাল মানেই তিনি ‘ফ্লপ’!



