গোয়েন্দা সংস্থা কর্তৃক ১৬ মাস গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, তারিক সিদ্দিকী সহ কয়েকজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন সাবেক রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মারুফ জামান। এদিকে উত্তরায় জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে ১২ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর গণহত্যার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।



