রমজান সংযমী, ধৈর্যশীল ও মানবিক হতে শেখায়: তারেক রহমান

রমজান সংযমী, ধৈর্যশীল ও মানবিক হতে শেখায়: তারেক রহমান

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রমজান সংযমী, ধৈর্যশীল ও মানবিক হতে শেখায়।

রোববার (২ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

দেশের সবাই যেন শান্তিতে থাকে রমজানের প্রথম দিনে এই দোয়া করতে বলেছেন তিনি। সারাবিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশেও রমজান ও ঈদ পালন করা যায় কি না, আলেম-ওলামাদের তা চিন্তা করার আহ্বানও জানান তারেক রহমান।

তারেক রহমান বলেন, সবাইকে সংযমী হতে হবে। ভাল কাজে অন্যকে উৎসাহী করতে হবে। তবেই সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Scroll to Top