পিএসজিতে সময়টা ‘দুঃস্বপ্নের’ মতো ছিল মেসির | চ্যানেল আই অনলাইন

পিএসজিতে সময়টা ‘দুঃস্বপ্নের’ মতো ছিল মেসির | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ক্যারিয়ারের বেশিরভাগ সময় লিওনেল মেসি কাটিয়েছেন বার্সেলোনায়। ২০২১ সালে বার্সা ছেড়ে তাকে পাড়ি দিতে হয়েছিল ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে কাটানো সময়টা একদমই উপভোগ্য ছিল না বিশ্বজয়ীর, বলছেন কিংবদন্তি নিজেই।

৩৭ বর্ষী মেসি বলেছেন, ‘সবসময়ই মনে হতো এমএলএসে খেলার কথা, আমার মনে হয় এই কথাটিও একাধিকবার বলেছি। এখানকার লিগ আমাকে আগে থেকেই আকর্ষণ করেছিল। তবে সবচেয়ে মজার বিষয় যেমন চাচ্ছিলাম এই এখানেও ঠিক তেমনই।’

‘ইন্টার মিয়ামির হয়ে খেলতে আসা ছিল একটি দারুণ সুযোগ। প্যারিসে আমার শেষ বছরগুলোতে পরিস্থিতি যেভাবে বিকশিত হয়েছিল, যদিও কঠিন একটি সময়ে সিদ্ধান্ত নিতে হয়েছিল। কারণ সেসময় আমাকে বার্সেলোনা ছাড়তে হয়েছিল। পিএসজির সেই দুবছর মোটেও উপভোগ্য ছিল না।’

‘প্রতিদিনের প্রশিক্ষণ বা ম্যাচ নিয়ে খুশি ছিলাম না; এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে আমার বেশ কষ্ট হচ্ছিল। সময়গুলো ছিল দুঃস্বপ্নের মতো। ইন্টারে আসার জন্য আমাকে ডাকা হচ্ছিল, কারণ এটি এমন একটি ক্লাব যা ক্রমবর্ধমান, খুব নতুন, ক্লাব হিসেবে মাত্র কয়েক বছর ধরে কাজ করে আসছে।’

‘ক্লাবটিকে আরও বড় ক্লাবে পরিণত করতে সাহায্য করার ধারণাটি আমার পছন্দ হয়েছিল এবং জানতাম এটি এমন একটি শহর যেখানে পরিবার নিয়ে থাকাও উপভোগ করব। যদিও খুব ভালোভাবে বিষয়গুলো জানতাম না। কারণ মিয়ামিতে আসার আগে মাত্র কয়েকবার এখানে এসেছিলাম।’

মেসির আশা মেজর লিগ সকারে তার দল আরও বেশি এগিয়ে যাবে এবং দলটি লিগে নতুন মাত্রা যোগ করবে। বলেছেন, ‘এমএলএস এমন একটি লিগ যা পরিণত হচ্ছে এবং এটি ক্রমবর্ধমান রয়েছে।’

‘আশা করি মিয়ামির এগিয়ে যাওয়া থামবে না। একইসঙ্গে অন্যান্য ক্লাবগুলো মিয়ামির সঙ্গে কী ঘটেছে তা দেখবে এবং তারাও ক্লাব হিসেবে পরিণত হতে থাকবে। তাতে এই লিগও অনেকদূর এগিয়ে যাবে, আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

Scroll to Top