রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীর শাহজাহানপুর থানার রেলওয়ে কলোনির একটি বাসায় মো. রাব্বি হাসান শুভ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুভ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার লাকসাম থানা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। বর্তমানে শাজাহানপুরের রেলওয়ে কলোনিতে থাকতেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুভর চাচা সাজদার হোসেন জানান, শুভ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নয় মাস আগে বিয়ে করে। স্ত্রীর সঙ্গে শুভর সাংসারিক টানপোড়ন ছিল। দুপুরে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শুভ নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডেকল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Scroll to Top