Last Updated:
Cars- জানা গিয়েছে, পুরনো গাড়ি থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য চালককে খরচ করতে হবে বাড়তি টাকা। এই নিয়ে সড়ক ও পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই একটি ড্রাফট নোটিফিকেশন জারি করেছে।

কলকাতা: মোটরসাইকেল বা গাড়ি কি২০ বছরের পুরনো? তাহলে সাবধান। ২০ বছরের পুরনো গাড়ির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত নতুন রূপরেখা তৈরি করা হচ্ছে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
জানা গিয়েছে, পুরনো গাড়ি থাকলে নতুন করে রেজিস্ট্রেশন করাতে হবে। এর জন্য চালককে খরচ করতে হবে বাড়তি টাকা। এই নিয়ে সড়ক ও পরিবহণ মন্ত্রক ইতিমধ্যেই একটি ড্রাফট নোটিফিকেশন জারি করেছে। যাতে দেখা যাচ্ছে, গাড়ির রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ পর্যন্ত বিভিন্ন খাতে অভিরিক্ত খরচ করতে হবে চালকদের।
আরও পড়ুন- ফ্যানের চেয়েও সস্তা…! এই মিনি কুলারের দাম ১ হাজার টাকারও কম, শিগগিরই ঘরে আনুন!
রেজিস্ট্রেশনে কত টাকা বাড়তি খরচ হবে: সড়ক পরিবহণ মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, ২০ বছরের পুরনো বাইক বা স্কুটি থাকলে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য চালককে অতিরিক্ত ২ হাজার টাকা খরচ করতে হবে। একইভাবে ২০ বছরের পুরনো চার চাকা গাড়ির জন্য দিতে হবে ১০ হাজার টাকা। আর তিন চাকা গাড়ির জন্য বাড়তি ৫ হাজার টাকা খরচ হবে।
রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের নতুন নিয়ম: ১৫ বছর বা তার বেশি পুরনো মাঝারি ও ভারি বাণিজ্যিক যানবাহনের সংখ্যা কমাতে চায় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে নতুন নিয়ম আনা হচ্ছে। জানা গিয়েছে, ১৫ বছর পুরনো মাঝারি গাড়ির রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের জন্য ১২ হাজার টাকা এবং ভারি গাড়ির জন্য ১৮ হাজার টাকা খরচ পড়বে। আর গাড়ি ২০ বছর বা তার বেশি পুরনো হলে দ্বিগুণ খরচ করতে হবে।
দিল্লি-এনসিআর অঞ্চলে ছাড়: সড়ক ও পরিবহণ মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, দিল্লি-এনসিআর ছাড়া দেশের সর্বত্র এই নিয়ম লাগু হবে। দিল্লি- এনসিআর অঞ্চলকে কেন নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে? কারণ আদালতের নির্দেশে আগে থেকেই এই অঞ্চলে পুরনো গাড়ির উপর নিষেধাজ্ঞা রয়েছে। এখানে ১০ বছরের পুরনো ডিজেল গাড়ি এবং ১৫ বছরের পুরনো পেট্রোল গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
আরও পড়ুন- ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটরে কোন ‘নম্বরে’ ফ্যান চালালে বিদ্যুৎ খরচ কমে? রইল ফর্মুলা
মেইনটেনেন্স চার্জ কত পড়বে: নতুন নিয়ম অনুযায়ী, গাড়ির ফিটনেসের জন্যও বাড়তি টাকা গুণতে হবে চালকদের। ৮ থেকে ১৫ বছরের পুরনো দু’চাকার গাড়ির জন্য ১০০০ টাকা, ১৫ বছর বা তার বেশি পুরনো গাড়ির জন্য ২ হাজার টাকা এবং ভারি যানবাহনের জন্য ৭ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত মেইটেনেন্স চার্জ দিতে হতে পারে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
February 22, 2025 11:12 PM IST
তেলের গন্ধে চলে ‘এসব’ বাইক! এক লাখ টাকায় ‘পয়সা উসুল’, দেখে নিন তালিকা


