ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী শারমিন (২৮)। তাঁরা ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

Scroll to Top