কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর

কোনো ব্যক্তিকে হুমকি দিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দপ্তর

কেউ কোনো ধরনের হুমকির শিকার হলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ বা নিকটবর্তী থানায় জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। আজ সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সমাজবিরোধীরা দেশের নানা শ্রেণি-পেশার মানুষকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, যা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। কোনো ব্যক্তিকে কোনো ধরনের হুমকি প্রদান করা আইনের দৃষ্টিতে অপরাধ।

Scroll to Top