Last Updated:
Mahakumbh News: ২৪ জন তীর্থযাত্রী নিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারার পরই উল্টে যায়। নিহতদের পরিচয় মীরা (৩৫) এবং নীলু (৩৫)।

নয়ডা: সোমবার মহাকুম্ভ থেকে নয়ডা ফেরার পথে একটি বাস ওভারটেক করার চেষ্টা করার সময় একটি ট্রাককে ধাক্কা দেয়। আর সেই দুর্ঘটনায় দুই মহিলা তীর্থযাত্রী নিহত এবং ২১ জন আহত হয়েছেন। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SSP) সঞ্জয় কুমার জানিয়েছেন, দুর্ঘটনাটি এতাওয়া জেলার ভরতানা রোড ওভারব্রিজের কাছে জাতীয় সড়কে ঘটেছে।
২৪ জন তীর্থযাত্রী নিয়ে বাসটি ট্রাকের পিছনে ধাক্কা মারার পরই উল্টে যায়। নিহতদের পরিচয় মীরা (৩৫) এবং নীলু (৩৫)। আহতদের মধ্যে ১৪ জন মহিলা সহ সবাইকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একজন মহিলা এবং একজন পুরুষকে গুরুতর আহত অবস্থায় সাইফাই মেডিক্যাল ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল পুনরায় শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
Kolkata,West Bengal
February 10, 2025 3:19 PM IST
Nirbhaya Like Case: বিয়েবাড়ির রান্না ছিটিয়ে দিল গোটা বাসের মধ্যে, রডটা বার করল ঢুকিয়ে দিল সজোরে, কঁকিয়ে উঠল ছেলেটি, শরীরটাকে ভোগ করে ছুঁড়ে দিল রাস্তায়



