নাটোরের উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। গতকাল রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।



