এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন উদযাপন | চ্যানেল আই অনলাইন

এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন উদযাপন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গাজীপুরে সোহাগ পল্লী রিসোর্টে এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক বনভোজন এবং সাংস্কৃতিক সপ্তাহ পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উৎসব মূখর সুশৃঙ্খল পরিবেশে মন মাতানো চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এবং রাজনীতিবিদ জনাব এম এ মতিন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহাম্মাদ জাহাঙ্গির কবির, সভাপতি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সোসাইটি।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের স্কিম ডিরেক্টর মাহফুজ আলি।

এছাড়াও বীরমুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজিবী ও অন্যান্য সম্মানিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top