Nadia News: বিয়েবাড়ি ফেল! ফুচকা স্টল থেকে আইস্ক্রিম, সরস্বতী পুজোর খাওয়া-দাওয়ায় নজির গড়ল সরকারি স্কুল

Nadia News: বিয়েবাড়ি ফেল! ফুচকা স্টল থেকে আইস্ক্রিম, সরস্বতী পুজোর খাওয়া-দাওয়ায় নজির গড়ল সরকারি স্কুল

Last Updated:

সরকারি স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে ছাত্র-ছাত্রীদের স্কুলে খাওয়ানো হল বিয়ে বাড়ির মত প্রীতিভোজ

X

Nadia News: বিয়েবাড়ি ফেল! ফুচকা স্টল থেকে আইস্ক্রিম, সরস্বতী পুজোর খাওয়া-দাওয়ায় নজির গড়ল সরকারি স্কুল

স্কুলে খাওয়াদাওয়া

নদিয়া: মটরশুঁটির কচুরি দিয়ে শুরু আইসক্রিমে শেষ। রয়েছে ফুচকা, মোমোর স্টল! টেবিল চেয়ারে বসে স্যালাড সস, মটরশুঁটির কচুরি, ছোলার ডাল, ফ্রাইড রাইস, চিকেন কষা , চাটনি পাপড়, গোলাপজাম, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা ১২ রকম লোভনীয় খাদ্য খাবার। তবে নেই সানাই! না না কোনও বিয়ে বাড়ির মেনু নয়! সরকারি এক প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো উপলক্ষে ছাত্র-ছাত্রীদের স্কুলে খাওয়ানো হল বিয়ে বাড়ির মত প্রীতিভোজ। যদিও বিদ্যালয়ে কর্তৃপক্ষ সরস্বতী পুজো উপলক্ষে এই কথাটি মানতে নারাজ, কারণ ভাল কাজে সমালোচনা বেশি। বিগত একটি বছরে এমনই এক সমালোচনা এড়াতে গত বছর থেকে শুধুই প্রীতিভোজ।

এমনই এক অভিনব উদ্যোগ নেওয়া হল শান্তিপুর বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয় তরফ থেকে। ছাত্র-ছাত্রী সংখ্যা তিন শতাধিক হলেও তাদের অভিভাবক পার্শ্ববর্তী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এমনকি এলাকাবাসীও আমন্ত্রিত ছিল এই প্রীতিভোজে। প্রধান শিক্ষক অগ্নিশ্বর বসাকের কাছে এই এলাহী আয়োজনের খরচ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, অন্যান্য সরকারি বিদ্যালয়ে যেমন চাঁদা নেওয়া হয় তাদের ক্ষেত্রেও সরস্বতী পুজো বাবদ ৩০ টাকা নেওয়া হয়েছে। তবে শিক্ষক শিক্ষিকাদের একান্তই ব্যক্তিগত সহযোগিতায় এ অসম্ভব সম্ভব হয়েছে। মূলত এই উদ্যোগ শিশুদের স্কুলমুখী করে তোলার জন্য তবে চিরাচরিত মিড ডে মিলেও মাঝেমধ্যেই থাকে নানা চমক।

আরও পড়ুন: স্বাধীনতার সময়ের লাইব্রেরি, তলানিতে পাঠক, তবুও একটি জিনিস আজও চলছে সমানতালে

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শুধু এই বছর নয় বেশ কয়েক বছর আগে থেকে স্কুলের তরফ থেকে এমনই এক প্রীতিভোজের আয়োজন করা হয় যেখানে ছিল একাধিক পদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসেও এইরকমই এলাহী আয়োজন থাকে। ১৫ আগস্ট ছাত্র-ছাত্রীদের মাঝে বিলানো হয় চাউমিন। পড়াশোনার ক্ষেত্রেও ওই বিদ্যালয়ে নাচ গান আবৃত্তি শেখানো হয় বাড়তি দায়িত্ব নিয়ে। আর সেই কারণেই এই সরকারি বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অন্ধকার রাত থেকে বাচ্চা ভর্তির লাইনে দাঁড়ান অভিভাবকরা।

সাধারণত সরস্বতী পূজোর পরে স্কুলে ছাত্র-ছাত্রীদের লুচি, আলুর দম কিংবা খিচুড়ি বড়জোর ফ্রাইড রাইস খাওয়ানোর প্রচলন রয়েছে। তবে শিশুদের অতি প্রিয় ফুচকা আইসক্রিম সহ এই ১২ রকমের পদ স্কুলে খাওয়ানো রীতিমতো বেনজির। তবে শান্তিপুর বাইগাছি পাড়া কৃত্তিবাস প্রাথমিক বিদ্যালয় যে রাজকীয় আয়োজন করে থাকেন তাতে খুশি অভিভাবক থেকে এলাকাবাসী সকলেই। শুধু স্কুলের আচার অনুষ্ঠান নয় শিক্ষার পরিকাঠামো অন্যান্য স্কুলের থেকে অনেকটাই ভাল বলে মনে করেন বেশ কিছু অভিভাবকেরা। আর সেই কারণেই এই স্কুলে ভর্তি করার জন্য অভিভাবকদের লাইন থাকে ভোররাত থেকে।

Mainak Debnath

Next Article

East Bardhaman News: এত সস্তাতেও পাওয়া যায় খেজুর গুড়, পাটালি! দাম শুনলে আপনিও ছুটে যাবেন এই জায়গায়

Scroll to Top