Last Updated:
কলেজ সার্ভিস কমিশন পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, ৫৮,৮৬৭ জনের মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ। সফল পরীক্ষার্থীরা মার্চে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা হবে।

কলকাতা: সাত সপ্তাহের মধ্যে প্রকাশিত হল সেটের ফলাফল। শনিবার কলেজ সার্ভিস কমিশন এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সরাসরি ফলাফল দেখতে পারবেন। এই পরীক্ষায় মোট ৫৮,৮৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ৩,২৮২ জন উত্তীর্ণ হয়েছেন। সফল পরীক্ষার্থীরা মার্চের প্রথম সপ্তাহ থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। কলেজ সার্ভিস কমিশন জানিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে আবারও সেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।
West Bengal Assembly: শপথ জটিলতা এবার আইনি পথে, সায়ন্তিকা ও রেয়াতকে আইনি নোটিশ রাজভবনের



