Last Updated:
রাধিকা মাণ্ডি নামে এক মহিলা বৃস্পতিবার সন্ধে নাগাদ ডুবখানা গ্রাম সংলগ্ন জঙ্গলে যান। হঠাৎ কিছুটা দুরেই তিনি হলুদে কালো ডোরাকাটা বাঘ দেখতে পান। তাকে দেখেই সংজ্ঞা হারান তিনি। বাঘের ভয়ংকর রূপ দেখে নিজেকে সামলাতে পারেননি এই মহিলা।
প্রতিকী বাঘ
বাঁকুড়া: শান্তিতে শৌচকর্ম করতে পারছেন না বাঁকুড়ার জঙ্গলমহলের সাধারণ মানুষ। সবসময়ই মনে হচ্ছে এই বুঝি এক লাফে সামনে এসে হাজির হল রয়্যাল বেঙ্গল টাইগার। একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া কিম্বা ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া এলাকায়। কোথাও দাঁতন সংগ্রহ করতে গিয়ে দেখা মিলছে বাঘের, তো আবার কোথাও মোটর বাইকে যেতে যেতে মাঝ জঙ্গলে দেখা মিলছে এই ভয়ানক জন্তুটির। ঠিক এমনই আরও এক ঘটনার দাবি উঠল বাঁকুড়ার রানিবাঁধে।
রাধিকা মাণ্ডি নামে এক মহিলা বৃস্পতিবার সন্ধে নাগাদ ডুবখানা গ্রাম সংলগ্ন জঙ্গলে যান। হঠাৎ কিছুটা দুরেই তিনি হলুদে কালো ডোরাকাটা বাঘ দেখতে পান। তাকে দেখেই সংজ্ঞা হারান তিনি। বাঘের ভয়ংকর রূপ দেখে নিজেকে সামলাতে পারেননি এই মহিলা।
আরও পড়ুন: SIP-তে প্রতি মাসে ৭০০০ টাকা করে বিনিয়োগ করলে ২৫ বছর পরে কত টাকা পাওয়া যেতে পারে? হিসেব চমকে দেবে
বাড়ি ফিরে ঘটনার কথা জানাতে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি। পরে বন দফতরের তরফে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলেই জানানো হয়েছে। ঘটনা সম্পর্কে বন দফতরের তরফে কেন্দ্রীয় চক্র মূখ্য বনপাল এস কুলানডেইভালবলেন, আপাতত বাঘ দলমার জঙ্গলে রয়েছে বলে তাদের কাছে খবর আছে তবে কোন দিকে কখন বাঘ মুভমেন্ট করবে তার নিশ্চয়তা নেই। জানা গিয়েছে রানিবাঁধের জঙ্গল লাগোয়া সুতান, খাতাম, ডুবুখানা, গোয়ালমুড়ি সহ অন্যান্য গ্রাম গুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
January 31, 2025 1:46 PM IST
Maha Kumbh 2025: ‘কোথায় গেল ও…’, কঁকিয়েই চলেছেন বাড়ি ফিরেও, মহাকুম্ভে যা ঘটল হাওড়ার পরিবারের সঙ্গে, ভয়ঙ্কর দাবি


