রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা

রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে যাত্রীরা

রানিং স্টাফদের ধর্মঘটের প্রভাব পড়েছে সারাদেশের রেল যোগাযোগে। এতে রাজশাহীর সাথে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকায় রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।

আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার বাকি দেশের মতো রাজশাহীতেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাজশাহী স্টেশনের টিটিই রুমে টেবিল ও চেয়ার ভাঙচুর করা হয়। এছাড়াও অপেক্ষারত যাত্রীদের জন্য রাখা চেয়ারও ভাঙচুর করা হয়।

বিভিন্ন দাবিতে চালক, সহকারি চালক, গার্ড, টিটিইসহ সকল রানিং স্টাফদের কর্মবিরতি পালন করায় সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার রাত ১২টার পর কর্মবিরতির অংশ হিসেবে শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা।  সিডিউলে থাকা ট্রেন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

GOVT

Scroll to Top