পাইলট প্রকল্প হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্বাচিত কিছু মামলার কার্যধারা লাইভ স্ট্রিমিংয়ে সহযোগিতা দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন সচিব এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনকারীরা হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ; শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ শাহনেওয়াজ, সাব্বির আহমেদ ও মাহমুদুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী শামীম শহিদী, মো. রফিকুল সাব্বির ও হাবিবুর রহমান আল হাসান।