Union Budget 2025: বাজেট ২০২৫: পুরনো কর ব্যবস্থা বাতিল করা উচিত? যা বলছেন করদাতা ও বিশেষজ্ঞরা

Union Budget 2025: বাজেট ২০২৫: পুরনো কর ব্যবস্থা বাতিল করা উচিত? যা বলছেন করদাতা ও বিশেষজ্ঞরা

Union Budget 2025: বাজেট ২০২৫: পুরনো কর ব্যবস্থা বাতিল করা উচিত? যা বলছেন করদাতা ও বিশেষজ্ঞরা

Last Updated:

করদাতাদের সামনে এখন দুটো বিকল্প রয়েছে। পুরনো এবং নতুন কর কাঠামো। দুটোরই নিজস্ব সুবিধা রয়েছে। করদাতারা বিভ্রান্ত। সামনেই বাজেট।

Union Budget 2025

নয়াদিল্লি: পাশাপাশি দুটো রেস্তোরাঁ। একটায় সহজ সরল মেনু, দাম কম। অন্যটায় দাম একটু বেশি, তবে মকটেল, ডেজার্টের মতো কিছু পদ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। আপনি কোনটায় যাবেন? এরকমই পরিস্থিতিতে পড়েছেন করদাতারাও।

করদাতাদের সামনে এখন দুটো বিকল্প রয়েছে। পুরনো এবং নতুন কর কাঠামো। দুটোরই নিজস্ব সুবিধা রয়েছে। করদাতারা বিভ্রান্ত। সামনেই বাজেট। ১ ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে পুরনো কর ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করলেন অনেকেই। তবে কর বিশেষজ্ঞদের একাংশ এই দাবি মানতে রাজি নন।

ইকোনমিক লজ প্র্যাকটিসের দীপেশ জৈন বলছেন, “পুরনো কর ব্যবস্থা তুলে দিলে ভুল হবে। নির্দিষ্ট আয়ের মধ্যে ডিডাকশন চান যাঁরা, তাঁরা অসুবিধায় পড়ে যাবেন। নতুন কর কাঠামোয় এই সুবিধাগুলো পাওয়া যায় না।”

একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। ধরে নেওয়া যাক, ২৮ বছর বয়সী একজন যুবক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে তিনি বেঙ্গালুরুতে থাকেন। প্রতি মাসে ২৫ হাজার টাকা বাড়ি দেন। পিএফ-এও বিনিয়োগ করেন। পুরনো কর কাঠামোয় তিনি ভাড়ার উপর হাউজ রেন্ট অ্যালাউয়েন্স এবং প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগের উপর করছাড় দাবি করতে পারেন। কিন্তু নতুন কর কাঠামোয় এই সুযোগ নেই।

নতুন কর কাঠামোর কারণে কী পুরনো কর কাঠামোর জনপ্রিয়তা কমেছে? দীপেশ জৈনের মতে, তা নয়। তিনি বলছেন, “নতুন কর কাঠামোয় আয়ের স্ল্যাবে পরিবর্তন এবং করের হার কমানো হলেও পুরনো কর কাঠামো এখনও সমান জনপ্রিয়। বিশেষত যারা বাড়ি ভাড়া, হোম লোনের সুদ এবং অন্যান্য ছাড় চান, যা অন্যান্য কর কাঠামোয় পাওয়া যায় না।”

পুরনো কর কাঠামোয় হোম লোনের সুদে এবং সন্তানের এডুকেশন লোনে ছাড় পাওয়া যায়। যা অনেকের কাছেই নতুন কর কাঠামোর তুলনায় লাভজনক হতে পারে। দীপেশ বলছেন, “যাঁরা কাজের সূত্রে বাইরে থাকেন, অনেক টাকা বাড়ি ভাড়া দিতে হয়, তাঁদের জন্য পুরনো কর কাঠামোই ভাল।”

শুধু তাই নয়। পুরনো কর কাঠামোয় স্বাস্থ্য বিমা এবং বিনিয়োগের উপর ধারা ৮০সি-এর আওতায় কর ছাড় দাবি করা যায়। নতুন কর কাঠামোয় এই সুবিধাগুলো পাওয়া যায় না বলেও জানিয়েছেন দীপেশ। তাঁর মতে, বাজেটের আগে পুরনো আর নতুন কর কাঠামোর মধ্যে প্রতিযোগিতা করা ঠিক নয়। বরং আর্থিক দিক থেকে বিকল্প হিসেবে দেখা উচিত।

Next Article

Union Budget 2025: বাজেটে রেলে ব্যাপক বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা, স্টেশনের অধুনিকীকরণ ও ‘বন্দে স্লিপার ট্রেন’ নিয়ে বড় ঘোষণা করতে পারেন নির্মলা

Scroll to Top