সভার শুরুতে প্রিপেইড মিটারের সুযোগ–সুবিধা বোঝাতে প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী ও রংপুর বিভাগে নেসকোর আওতাধীন এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প বিভাগ-১–এর ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সাইয়্যিদুল মুরসালীন। এ সময় স্ক্রিনে ভেসে ওঠা একটি স্লাইডে মুজিব বর্ষের লোগো দেখা গেলে সভায় অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও অন্যরা প্রতিবাদ করেন। একপর্যায়ে তীব্র হট্টগোল শুরু হলে সভা স্থগিত করেন জেলা প্রশাসক। এ সময় নেসকোর প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
নেসকোর প্রধান প্রকৌশলী (রংপুর বিতরণ অঞ্চল) আশরাফুল ইসলাম মণ্ডল বলেন, এ ঘটনায় তিন কর্মকর্তাকে দপ্তর থেকে বদলি করা হয়েছে। ঘটনা অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।



