সেই নারীসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র

সেই নারীসহ তিনজন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র

জানতে চাইলে জেলা পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, ঘটনার পর থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যে পুলিশ জানতে পারে ঘটনায় জড়িত নারীসহ কয়েকজন আসামি মৌলভীবাজার জেলায় অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গত শনিবার থেকে জেলা পুলিশের একটি দল মৌলভীবাজারে অবস্থান করে অভিযান শুরু করেন। একপর্যায়ে গতকাল দিবাগত রাতে মৌলভীবাজার থেকে সাবেক কাউন্সিলর গোলাম রব্বানীর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা নারীসহ তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশ সক্ষম হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও।

পুলিশ সুপার বলেন, ‘গ্রেপ্তার তিনজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। তাঁদের মধ্যে ওই নারী কক্সবাজার ঘুরতে এসে কাউন্সিলর রব্বানীর সঙ্গে হোটেলে উঠেছিলেন। গ্রেপ্তার অপর দুজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেছেন।’

Scroll to Top