শৈত্যপ্রবাহ কমছে, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা

শৈত্যপ্রবাহ কমছে, কাল থেকে বাড়তে পারে তাপমাত্রা

অধিদপ্তর বলছে, পঞ্চগড়, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও যশোরে এই শৈত্যপ্রবাহ বইছে। এর মধ্যে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ওইখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।

অন্য জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। আর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Scroll to Top