নমরুদের দিন শেষ, নবীর শাসনের ন্যায় চলবে দেশ: কর্ণেল অলি

নমরুদের দিন শেষ, নবীর শাসনের ন্যায় চলবে দেশ: কর্ণেল অলি

জুমবাংলা ডেস্ক : লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ডক্টর কর্ণেল অলি আহমদ বলেছেন, দেশে ১৬ বছর নমরুদের শাসন চলছিল। মানুষ স্বাধীন দেশে বাস করেও স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেনি। দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছেন। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে আওয়ামী লীগ নমরুদ সরকার। আর কোনোদিন এ হাসিনা সরকারকে দেশে আসতে দেবেনা এদেশের আপামর জনগণ। দেশ চলবে এখন নবীর শাসনের ন্যায়।

নমরুদের দিন শেষ, নবীর শাসনের ন্যায় চলবে দেশ: কর্ণেল অলি

বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভা এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল অলি এ কথা বলেন।

পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে এবং পৌরসভা গনতান্ত্রিক যুবদলের সভাপতি এম মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কর্ণেল অলি বলেন, চন্দনাইশে গত ১৬ বছর মানুষ নির্যাতন ও নিপীড়নের মধ্যে দিনাতিপাত করেছেন।

কথায়-কথায় মামলা হামলা করেছে। পুলিশ বাহিনীকে তাদের পেটুয়া হিসেবে ব্যবহার করেছে। সেদিন এ জাতি আর দেখতে চায় না।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্ণেল অলি আরো বলেন, আগামী কিছু দিনের মধ্যেই এ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ আসনে তার ছেলে ওমর ফারুক সানি এলডিপি থেকে নির্বাচন করবেন। তাকে বিপুল ভোটে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি চন্দনাইশ পৌরসভা নির্বাচনে পৌরসভা এলডিপির সভাপতি এম আইনুল কবিরকে মেয়র নির্বাচিত করার আহ্বানও জানান।
সভায় উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক সানি। বক্তব্য রাখেন উপজেলা এলডিপির সভাপতি মোতাহার মিয়া, সেক্রেটারি আকতার আলম, আইয়ুব কুতুবী, আকতার উদ্দিন, শাহাদাত হোসেন মুন্না, জমির উদ্দিন, নজরুল ইসলাম প্রমুখ।

Scroll to Top