রাজধানীতে ‌আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন

রাজধানীতে ‌আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন

মেলায় বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। এসব স্টলে সারা দেশের পাহাড় ও সমতলের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের স্থানীয় এবং ঐহিত্যবাহী নানান পদের খাবার, শস্য পণ্যের প্রদর্শনী ও বিক্রি করা হচ্ছে। শস্যগুলো কীটনাশক মুক্ত অবস্থায় চাষ করা হয়েছে বলে জানিয়েছেন স্টল দেওয়া ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন, খাবার শুধু দেহের পুষ্টির জন্য নয়, এটি সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। সারা বিশ্বে ৭০ কোটি মানুষ প্রতিদিন না খেয়ে রাতে ঘুমাতে যায়। খাবারের ব্যবস্থাপনা আমরা  সঠিকভাবে করতে পারি না। অনেকেই খাবার অপচয় করে, কেউ কেউ আবার অনাহারে থাকে। আমরা যেন কেউ খাবার অপচয় না করি।

কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলিপ কুমার বলেন, ছোটবেলায় দেখেছি, কোনো মাছে মাছি বসলে কিনতে বারণ করা হতো। এখন বলা হয়, যে মাছে মাছি বসে না, সেই মাছ না কিনতে। কারণ, মাছেও এত রাসায়নিক ব্যবহার হয় যে মাছিও আর মাছে বসে না। এমন অবস্থায় পাহাড়ের রাসায়নিক মুক্ত শস্য নিয়ে শহরের মানুষের আগ্রহ তৈরি করতে পারলে তারাও স্বাস্থ্যকর খাবার পাবে। এতে পাহাড় ও শহরের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক সম্পর্কও তৈরি হবে।

Scroll to Top