Jalpaiguri News: জঙ্গলে ‌গিয়ে কি এমন করতে হয় বনবস্তির মহিলাদের! অনেক সময় আর পরিবারের মুখই দেখতে পান না

Jalpaiguri News: জঙ্গলে ‌গিয়ে কি এমন করতে হয় বনবস্তির মহিলাদের! অনেক সময় আর পরিবারের মুখই দেখতে পান না

Last Updated:

পেট চালাতে বনবস্তির মহিলাদের যেতে হয় ঘন জঙ্গলে।

X

Jalpaiguri News: জঙ্গলে ‌গিয়ে কি এমন করতে হয় বনবস্তির মহিলাদের! অনেক সময় আর পরিবারের মুখই দেখতে পান না

ডুয়ার্সের মহিলাদের জ্বালানি সংগ্রহ

জলপাইগুড়ি: পেট চালাতে প্রাণের ঝুঁকি! উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই জঙ্গল আর প্রত্যেকদিন লড়াই করে বেঁচে থাকা জঙ্গল লাগোয়া বনবস্তির বাসিন্দাদের জীবনযাপন। দিনের পর দিন ডুয়ার্সে বাড়ছে বন্যপ্রাণ ও মানুষের সংঘাতে মানুষের মৃত্যুর সংখ্যা।

ডুয়ার্স অঞ্চলের বনবস্তিবাসীদের জীবন প্রতিদিনের সংগ্রামের মধ্যেই যে আটকে থাকে! জঙ্গলের শুকনো ডালপালা সংগ্রহ করে তারা জ্বালানি সংগ্রহ করে, এই সংগ্রামই তাদের জন্য প্রতিনিয়ত এক বিপদময় পরিস্থিতি তৈরি করে। কিছুদিন আগে আলিপুরদুয়ারে হাতির আক্রমণে ৩ জন বনবস্তিবাসীর মৃত্যু হয়েছিল, যারা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। এই ধরনের ঘটনা মোটেও একক নয়, বরং একটি দৈনন্দিন চিত্র। বনবস্তি বাসীরা বেঁচে থাকার জন্য জঙ্গলে প্রবেশ করেন, কিন্তু সেখানে তাদের জন্য বিপদ অপেক্ষা করে। হাতি বা অন্যান্য বন্যপ্রাণীদের আক্রমণের কারণে তাদের প্রাণের ঝুঁকি নিয়ে জ্বালানি সংগ্রহ করতে হয়। না হলে পেট চলবে কি করে?

আরও পড়ুন: জঙ্গল ভ্রমণ এখন আরও রোমাঞ্চকর! পর্যটকদের জন্য নতুন বছরে বড় সুখবর! কী হচ্ছে ডুয়ার্সে জানুন

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এদিকে, পরিবেশপ্রেমীদের মতে, যদি রাজ্য ও কেন্দ্র সরকার বনবস্তিবাসীদের জন্য সহজলভ্য এবং কম খরচে জ্বালানির ব্যবস্থা করতো, তবে বনবস্তির মানুষজনকে প্রাণের ঝুঁকি নিয়ে জঙ্গল পরিষ্কার করার জন্য প্রতিদিন বনভূমিতে না যেতে হত না। একদিকে জ্বালানি সংগ্রহ, অন্যদিকে চা বাগানে কাজ করার সময়ও বনবস্তির মানুষজন বন্যপ্রাণীর আক্রমণের শিকার হচ্ছেন। বনভূমি ও মানববসতির মধ্যে সঠিক সমন্বয় এবং নিরাপদ কর্মপরিকল্পনা প্রণয়ন করতে না পারলে এই সংঘাত আরও বৃদ্ধি পাবে। সেকারণেই, সরকারের কাছে বনবস্তির মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

সুরজিৎ দে

Scroll to Top