নির্বাচন কমিশনে দুদকের অভিযান | চ্যানেল আই অনলাইন

নির্বাচন কমিশনে দুদকের অভিযান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।

এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর দুপুরে এই অভিযান চালানো হয়।

এসময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেয়ার বিনিময়ে অর্থ নেয়ার অভিযোগে দু’জনকে আটক করে দুদকের টিম। আটক ব্যক্তিরা অনুবিভাগের একটি প্রকল্পের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য তিন লাখ ৭৮ হাজার আবেদন জমা পড়ে আছে। এর ফলে সৃষ্ট দীর্ঘসূত্রতাই দুর্নীতির কারণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে পারলে এ ধরনের দুর্নীতির সুযোগ কমে আসবে।

GOVT

তিনি আরও বলেন, পরিচয়পত্র সংশোধনে বড় ধরনের অভিযোগে দুদকের টিম এসেছে। ইসি সচিবালয়ের ভেতরের কেউ বা প্রকল্পের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে। প্রায় চার লাখ এনআইডি কারেকশন তিন মাসের মধ্যে করা হবে।

দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, লেনদেনের অভিযোগ যাচাই করবো। এনআইডি কারেকশনে ঘুষ লেনদেনের খবর অনুসন্ধান করছি। দুজনকে ধরা হয়েছে। এদের পেছনে কারা, সেটি তদন্ত করা হবে।

Shoroter Joba

Scroll to Top