মোদির স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয় | চ্যানেল আই অনলাইন

মোদির স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয় | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতো করে প্রতিক্রিয়া জানাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন তিনি।

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সঙ্গে বৈঠক করতে বুধবার থাইল্যান্ড যাচ্ছেন তৌহিদ হোসেন। এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে মিয়ানমার নিয়ে ইনফরমাল (অনানুষ্ঠানিক) আলোচনা হবে। বর্ডার, ক্রাইম ও মিয়ানমারের ভবিষ্যৎ থাকবে আলোচনায়।

GOVT

Shoroter Joba

Scroll to Top