‘স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি এক ধরনের মানসিকতার জন্য’

‘স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি এক ধরনের মানসিকতার জন্য’

জুমবাংলা ডেস্ক : আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ১৯৭১ সালে বহুমানুষের, বহু শহীদদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

‘স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছি এক ধরনের মানসিকতার জন্য’

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধরা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণঅভ্যুত্থান।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এসে তাদের কথা মনে পড়েছে।

আইন উপদেষ্টা বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।

নতুন ব্যবসায় নামলেন অপু বিশ্বাস

এর আগে সকাল ৭টার দিকে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, পরে ৭টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Scroll to Top