হামলা চালাতে পারে- এমন সন্দেহে তিন ব্যাক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে পুলিশ।
আটক করা ব্যক্তিদের বাসভবন থেকে পুলিশ ছুরি ও অ্যাসল্ট রাইফে উদ্ধার করা হয়েছে। জার্মানির বাডেন-ভ্যুর্টেমবার্গ রাজ্যের মানহাইম শহর থেকে দুই ভাই এবং হেসে রাজ্যের হখটানুস অঞ্চল থেকে আরেক ব্যক্তিকে আটক করা হয়। সেখান থেকে অস্ত্রের পাশপাাশি মারাত্মক সহিংসতা ঘটানোর প্রস্তুতির প্রমাণাদিও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক হওয়া দুই ভাই লেবানিজ বংশোদ্ভুত জার্মান এবং তৃতীয় ব্যক্তি তুর্কি বংশোদ্ভুত জার্মান। তাদের বয়স যথাক্রমে ১৫, ২০ এবং ২২ বছর। আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ জানায়, রাজ্যকে হুমকির মুখে ফেলতে পারে’ এমন হামলার পরিকল্পনা করছিল আটক হওয়া ব্যক্তিরা। তবে তাদের ওই পরিকল্পনা খুব প্রাথমিক পর্যায়ে ছিল বলে জানায় পুলিশ৷ প্রাথমিক অবস্থার পরিকল্পনাটি জনগণের নিরাপত্তার জন্য হুমকি ছিল না।

তদন্তকারীদের দাবি, আটক হওয়া দুই ভাই কট্টর ধর্মীয় মনোভাব ধারন করতেন৷ এমনকি তারা সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রতিও সহানুভূতিশীল ছিলেন। অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বাসা থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, মুখোশ, এবং প্রোটেক্টিভ ভেস্ট উদ্ধার করা হয়।

সূত্র: ডয়চে ভেলে (ডিডব্লিউ)।



