চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কারা, বাদই বা পড়েছে কারা

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কারা, বাদই বা পড়েছে কারা

নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগ। ৩৬ দলের লিগ পর্ব। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ২৪টি দল যাবে নকআউট পর্বে। যাদের প্রথম আটটি সরাসরি সুযোগ পাবে শেষ ষোলোতে। নবম থেকে ২৪তম, এই ১৬ দলের আটটি প্লে-অফ শেষে যোগ দেবে শেষ ষোলোতে।

তবে ছয়টি করে ম্যাচ শেষ হওয়ার পরও এখন পর্যন্ত কোনো দল সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিতে পারেনি। তবে এ পর্যন্ত দুটি দলের অন্তত সেরা ২৪-এ থেকে প্লে-অফ খেলা নিশ্চিত হয়েছে।

প্রথম দলটি লিভারপুল। ইংলিশ ক্লাবটি টানা পাঁচ ম্যাচ জিতেই আগের গেম উইকে নিশ্চিত করে ফেলে প্লে-অফে খেলা। কাল রাতে রোমাঞ্চকর ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে লিভারপুলের সঙ্গী হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ছয় ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ লিভারপুল। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

Scroll to Top