সুপারি চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের ভবনে প্রতিবন্ধী কিশোরকে মারধর

সুপারি চুরির অভিযোগে ইউনিয়ন পরিষদের ভবনে প্রতিবন্ধী কিশোরকে মারধর

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এসএম ময়নুল হুদা নামের একজনের ফেসবুক আইডি থেকে হোসেনকে বেঁধে রেখে মারধরের ভিডিও পোস্ট করা হয়। ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ওই ঘটনা দেখতে এলাকার লোকজন ভিড় করেছেন। হোসেনের দুই হাত গ্রিলের সঙ্গে বাঁধা। বাইরে থেকে গ্রিলের ফাঁক দিয়ে হোসেনের মাথা ও মুখ দুই হাত দিয়ে চেপে চড় দিচ্ছেন এক যুবকক। হোসেন হাতের রশি খোলার চেষ্টাসহ চিৎকার করছে।

প্রায় দুই ঘণ্টা আটকে রাখার পর হোসেনকে ছেড়ে দেওয়া হয়। বাবা আনছার আলীর কাছে হোসেনকে তুলে দেন খোলাহাটি ইউপির সদস্য আহসান হাবীব। এ সম্পর্কে আহসান হাবীব বলেন, ‘ঘটনাটি শোনার পর ওই প্রতিবন্ধীকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দিয়েছি।’

Scroll to Top