Last Updated:
ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । রাস্তায় পড়ে কয়েক লক্ষ টাকার মাগুর মাছ ঘটনাস্থলে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ
X
জাতীয় সড়কে লুটোপুটি খাচ্ছে মাছ
শান্তিপুর: নদিয়ার শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কে পিচের রাস্তায় সাঁতার কাটছে মাগুর মাছ। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই লরি! ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । রাস্তায় পড়ে কয়েক লক্ষ টাকার মাগুর মাছ ঘটনাস্থলে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক এবং শান্তিপুর থানার পুলিশ। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস কন্দ খোলা মোড়ের কাছে। যদিও এই দুর্ঘটনায় গাড়ির ড্রাইভার কিংবা খালাসী কারোরই সেরকম কোনও রকম আঘাত লাগেনি। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে তখন আর ছুটে আসে শান্তিপুর ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা এবং শান্তিপুর থানার পুলিশ। তাদের যৌথ তৎপরতায় মাছগুলিকে সরিয়ে নেয়া হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক থেকে।



