৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টি | চ্যানেল আই অনলাইন

৫০ টাকায় দেখা যাবে এনসিএল টি-টুয়েন্টি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ঘরোয়া ক্রিকেটের নতুন সংস্করণ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি গড়াতে চলেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে। এবার ম্যাচের টিকিটের দাম জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে খেলা।

সোমবার টিকিটের মূল্য জানায় বিসিবি। হাতের নাগালের মাঝে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ৩০০ টাকা এবং সর্বনিম্ন ৫০ টাকা। মোট তিনটি ক্যাটাগরিতে টিকিট কিনে খেলা দেখতে পারবেন দর্শকরা।

গ্র্যান্ডস্ট্যান্ডে বসে খেলা দেখতে ৩০০ টাকা খরচ করতে হবে। ১০০ টাকায় ক্লাব হাউজ এবং ৫০ টাকায় গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেটের টিকিট বুথে পাওয়া যাবে ম্যাচের টিকিট। এছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ খেলা দেখা যাবে টি- স্পোর্টসে।

জাতীয় লিগের ৮ দলকে নিয়ে গড়ানো আসরটির ফাইনাল গড়াবে ২৪ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে। ২০ ওভারের টুর্নামেন্টে অংশ নেবে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।

GOVT

shoroterjoba

Scroll to Top