ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৬ কোটি টাকার পণ্য জব্দ | চ্যানেল আই অনলাইন

ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৬ কোটি টাকার পণ্য জব্দ | চ্যানেল আই অনলাইন

ঢাকার নারায়ণগঞ্জে ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ১৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান শাড়ি, চাদর, থ্রি পিস এবং লেহেঙ্গা কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জ হতে ঢাকা রুটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি সন্দেহজনক ট্রাককে কোস্ট গার্ড থামার সংকেত দেয়া হলে তা সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাকটিকে ধাওয়া করে ড্রাইভারসহ ট্রাকটি আটক করে। ট্রাকটি তল্লাশি করে ভারতীয় ৫,৩৩৮ পিস শাড়ি, ১২৪৫ পিস চাদর, ১৮৬ পিস থ্রি পিচ ও ২৯ পিস লেহেঙ্গাসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ কোটি চার লাখ ৮৭ টাকা।

GOVT

তিনি আরও বলেন, জব্দকরা মালামাল, ট্রাক ও আটককরা ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Chokroanimation

Scroll to Top