দাম কমতে শুরু করেছে সবজির | চ্যানেল আই অনলাইন

দাম কমতে শুরু করেছে সবজির | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শীতকালীন সবজি আসার কারণে বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। তবে বাড়ছে আলুর দাম। কিছুটা কমেছে আদা, পেঁয়াজ, রসুন ও চালের দাম। ব্রয়লার মুরগির দাম অনেকটা স্থিতিশীল।

আজ ২২ নভেম্বর শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, বাড়তি অবস্থায় থাকা দেশী ও ভারতীয় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। তবে আলুর দাম ৭০ টাকার বেশি হওয়ায় এখনো অস্বস্তিতে ক্রেতারা।

আদা-রসুন-ডাল-চিনিসহ কিছু নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। নতুন মৌসুম শুরু হওয়ায় বাজারে চালের দামও কিছুটা কমেছে। আরো কমার সম্ভাবনার কথা জানাচ্ছেন বিক্রেতারা।

ফুলকপি, বাঁধাকপি, শিমসহ শীতকালীন সবজি উঠতে শুরু করেছে বাজারে। এ’জন্য সবজির দাম আগের চেয়ে কিছুটা কম।

GOVT

তবে ডিমের ডজন ১৫০ টাকা, ব্রয়লার মুরগি ২০০ টাকা কেজি। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের।

Chokroanimation

Scroll to Top