ভৌগোলিক উত্তর মেরু মানে আমরা ভূগোলকের যে গোলক, সেখানে যে অংশ ওপরে থাকে, তাকে চিন্তা করি। এ মেরুর অবস্থান তাত্ত্বিকভাবে নির্দিষ্ট, কিন্তু বাস্তবের চৌম্বক মেরু কোনো স্থির বিন্দু নয়, এটি পরিবর্তনশীল। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের ভূতাত্ত্বিক উইলিয়াম ব্রাউন বলেন, বিমান, নৌকা, সাবমেরিন, যা–ই চালান না কেন, সেখানে মেরুর উপস্থিতি আছে। দ্রুতগতিতে চলতে থাকলে আগামী দশকে পৃথিবীর চুম্বকীয় উত্তর মেরু ৬৬০ কিলোমিটার এগিয়ে যাবে। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভের বিজ্ঞানীদের মতে, এর ফলে ২০৪০ সালের মধ্যে সব কম্পাস উত্তর মেরুর দিকনির্দেশনা না দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে উত্তর-পূর্ব দিক নির্দেশ করবে। একই পরিবর্তন নাকি পৃথিবীর চুম্বকীয় দক্ষিণ মেরুতে ঘটছে। অ্যান্টার্কটিকার পূর্ব দিকে চুম্বকীয় দক্ষিণ মেরু অবস্থান করছে।
উত্তর মেরু সত্যিই কি সরে যাচ্ছে
Recent Posts
সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন? | চ্যানেল আই অনলাইন
August 22, 2026
শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার | চ্যানেল আই অনলাইন
August 22, 2026
বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে চাকরির সুযোগ
August 22, 2026