Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
জন্মদিন মিলিয়ে দেখে নিন, আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
তুমুল ব্যস্ততা থেকে বিরতি নেওয়ার জন্য এটা একেবারে আদর্শ সময়। সমস্ত দায়দায়িত্ব পূরণ করে এখন বিশ্রাম নেওয়ার সময়।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
আবেগ এবং বাস্তবাকি বিষয়ের মধ্যে এই দিনটা উত্থান-পতনে পূরণ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে প্রেমের মুহূর্ত কাটাতে পারবেন।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
এই রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অতীতের সংযোগ এবং অভিজ্ঞতা।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
এই দিন আপনি একটি ভরসাযোগ্য এবং আত্মবিশ্বাসী মেজাজে থাকতে চলেছেন। তবে এদিন ভুলভাল মানুষকে বিশ্বাস করে ফেলতে পারেন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের বন্ধুর ভুলের দায় নিজের কাঁধে তুলে নিতে পিছপা হবেন না। কিন্তু এর ফলাফল আগে থেকে ভেবে নিতে হবে। কারণ আইনি ঝঞ্ঝাট হতে পারে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
নতুন বন্ধু তৈরি হতে পারে এই দিন। বরাবরের মতো নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এতে আপনার সমস্ত লক্ষ্যই পূরণ হবে।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অল্প বিভ্রান্তি হতে পারে। একটি গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়তে পারেন। কিন্তু ধৈর্য রাখতে হবে এবং গুরুত্বপূর্ণ আলোচনা এদিন না করাই ভাল। ᅠ
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
নিজের আশপাশে থাকা জিনিসগুলি পরিবর্তন করার আগ্রহ থাকবে তুঙ্গে। কিন্তু তা পরিবর্তন করা হবে কি না, সে বিষয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নিজের জীবনযাত্রার পরিবর্তন পরীক্ষা করে দেখতে পারেন। যার ফলে কাজ এবং স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য তৈরি হবে। ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
বস্তুগত বিষয়ে অত্যন্ত পজেসিভ হয়ে উঠতে পারেন। কোনও বিষয়কে জোর করে ধরে রাখার প্রয়োজন নেই। স্রোতের সঙ্গেই বয়ে যেতে হবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
একঘেয়েমি পোষাবে না। এতে বিরক্ত হয়ে যাবেন। নিজের রোজনামচায় পরিবর্তন আনতে হবে। ফিটনেস রুটিনের প্রতি আকৃষ্ট হতে পারেন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে আপনি বিভিন্ন পরিস্থিতিতে ইতিবাচক ক্রিয়াকলাপ বজায় রাখতে পারবেন। এর জেরে দীর্ঘমেয়াদি উপযোগিতা লাভ করতে পারবেন।
Kolkata,West Bengal
November 21, 2024, 10:59 PM IST