মির্জা ফখরুলের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

মির্জা ফখরুলের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীতে গুলশোনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। দুই দেশের বাণিজ্য কিভাবে বাড়ানো যায়, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো দৃড় করাসহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে।

GOVT

Chokroanimation

Scroll to Top