Last Updated:
নিউ ব্যারাকপুরের প্রতিবন্ধী শিল্পীর ক্যানভাস উদ্বোধনে মন্ত্রী।
শিল্পীর হাতে আঁকা ছবি
উত্তর ২৪ পরগনা: শারীরিক প্রতিবন্ধকতা যে শিল্প সৃষ্টির ক্ষেত্রে কখনই বাধা হয়ে উঠতে পারেনা তা যেন আরও একবার প্রমাণ করলেন জেলার প্রতিবন্ধী এই শিল্পী। মাত্র ১৪ মাস যখন বয়স, তখনই ১০০ শতাংশ শ্রবণ শক্তি হারান নিউ ব্যারাকপুর চার নম্বর ওয়ার্ড আশুতোষ কলোনির বাসিন্দা দীপন সরকার। বাবা নারায়ণ চন্দ্র সরকার পেশায় আইএএস। মা নীপা সরকার ছোটবেলা থেকেই ছেলের আঁকার প্রতি আলাদা আগ্রহ নজর করেন। মাত্র তিন বছর বয়স থেকেই শুরু হয় দীপনের প্রশিক্ষণ। ছোট থেকেই স্পষ্টভাবে কথা বলতে না পারায়, দীপন তাঁর আঁকার মাধ্যমেই মনের ভাব বুঝিয়ে দেওয়া রপ্ত করেছিলেন। সেই থেকেই ধীরে ধীরে আকার প্রতি যেন অজান্তেই তৈরি হয় ভালোবাসা। আর সেই ভালোবাসাই তাকে আজ পৌঁছে দিয়েছে স্বীকৃতির শিখরে। এক সময় যারা প্রতিবন্ধকতার কারণে তাকে হেয় করেছিল, আজ তারাই দীপনের এই শিল্প সৃষ্টি দেখে রীতিমতো অবাক।
জেলার এই শিল্পীর রং তুলির ক্যানভাসে আঁকা নানা ছবির প্রদর্শনী হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে। যার উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান প্রবীর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। সমাজের নানা ক্ষেত্রের বাস্তব চিত্র তার কল্পনার মাধ্যমে রূপ পেয়েছে ক্যানভাসে। এদিনের এই প্রদর্শনীতে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ থেকে বহু চিত্রশিল্পী ও বুদ্ধিজীবিরাও। তারা প্রত্যেকেই এদিন প্রতিবন্ধী এই শিল্পীর হাতে ফুটে ওঠা অপরূপ সৃষ্টির প্রশংসা করেন। ২৪ শে নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে বলে জানা গিয়েছে। দুপুর ১২ টা থেকে রাত আটটা পর্যন্ত সকলেই প্রতিবন্ধী শিল্পী দীপন সরকারের ক্যানভাসে ফুটে ওঠা রং তুলির এই শিল্প সৃষ্টি দেখার সুযোগ পাবেন।
আরও পড়ুন: যৌবন ধরে রাখে এবিসি জুস! জটিল রোগের মহা-ওষুধ! খেতে হবে সঠিক নিয়ম মেনে! জানুন
আরও পড়ুন: ৫০০ টাকায় ঘুরে আসুন ‘মিনি সুন্দরবন’, এই শীতে এর চেয়ে ভাল আর কী হতে পারে! রইল খুঁটিনাটি
ইতিমধ্যেই, শঙ্কর দত্ত মেমোরিয়াল ব্রোঞ্জ মেডেল পেয়েছেন শিল্পী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রীও অর্জন করেছেন দীপন। তাই আজ জীবনের লড়াই এর পথে হার না মানার বার্তা দেন প্রতিবন্ধী শিল্পী দীপন সরকার। কথা বলার সময় ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করে কথোপকথন করতেও সক্ষম তিনি। তাকে নিয়ে যেন আজ গর্বিত গোটা নিউ ব্যারাকপুর।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
November 21, 2024, 12:30 PM IST
North 24 Parganas News: কানে শুনতে না পাওয়ায় একসময় হেয় করত অনেকে! সেই শিল্পীর প্রদর্শনীই আজ উদ্বোধন করছেন তাবড় তাবড় মন্ত্রীরা