গোপালগঞ্জে ট্রাকচাপায় বিআরডিবি চেয়ারম্যানের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

গোপালগঞ্জে ট্রাকচাপায় বিআরডিবি চেয়ারম্যানের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গোপালগঞ্জে ট্রাকচাপায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু (৫০) মারা গেছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবু।

আজ মঙ্গলবার ১৯ নভেম্বর সন্ধ্যার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শহরতলীর বেদগ্রাম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত বাবুকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নুরু শিকদার গোপালগঞ্জ পৌরসভার সোনাকুড় গ্রামের রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে। নুরু জেলার একজন প্রথম শ্রেণির ঠিকাদার। এ ছাড়াও তিনি গোপালগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি জানান, আজ মঙ্গলবার কোটালীপাড়ায় ঠিকাদারি কাজ শেষে সহযোগী বাবুকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ী ফিরছিলেন নুরু। তাদের মোটরসাইকেলটি গোপালগঞ্জ জেলা শহরের বেদগ্রাম গোলচত্বর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে উঠলেই ঢাকাগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে নুরু ও বাবু গুরুতর আহত হন। গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তির পর নুরু মারা যায়।

GOVT

Chokroanimation

Scroll to Top